প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
সালথায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার ||
সালথায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:- ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ ইমরান শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবরদী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত ইমরান শেখ ওই গ্রামের রব শেখের ছেলে। অভিযান পরিচালনাকারী সালথা থানার উপ-পরিদর্শক (এএসআই) মুকুল জানান, ইমরানের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনে ও কৌশলে এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। দীর্ঘদিন নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয় এবং ৩৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।তিনি আরও জানান, শনিবার সকাল ১১টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার পরিবেশ মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ