প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
বাদিয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা ||
বাদিয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহতঘটনা ধামাচাপা দিতে মরিয়া স্থানীয় দালাল চক্র: এলাকাবাসীর অভিযোগ স্টাফ রিপোর্টার: গাইবান্ধা:- গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় গাটু মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত গাটু মিয়া বাদিয়াখালী রামনাথেরভিটা বালুচর এলাকার বাসিন্দা।শনিবার ১১ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে বোনারপাড়া রোডের ধান ব্যবসায়ী মোঃ অহেদ আলীর ধানের ঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কালো রঙের ১৬০ সিসি পালসার মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন গাটু মিয়া।দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকও সড়কে আছড়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।*ধামাচাপার অভিযোগ* ঘটনার পর থেকেই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুলিশকে অবহিত না করেই একটি প্রভাবশালী দালাল ও সালিশি চক্র আইনি প্রক্রিয়া এড়াতে তড়িঘড়ি করে লাশ দাফনের উদ্যোগ নিয়েছে।প্রশাসনকে অন্ধকারে রেখে প্রকাশ্য সড়কে ঘটে যাওয়া এমন মৃত্যুর ঘটনা ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ধামাচাপা দেওয়ার তৎপরতা অব্যাহত রয়েছে। প্রকাশ্যে সড়কে মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা না নিয়ে কেন লাশ গোপনে দাফনের চেষ্টা করা হচ্ছে তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ