পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ ||
বাদ জোহর ঢাকায় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজাপঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ১২ জুলাই ২০২৬: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও দেশের প্রবীণ রাজনীতিক জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা আজ রোববার (১২ জুলাই) বাদ জোহর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে।পারিবারিক সূত্রে জানা গেছে, ধানমন্ডির ১২/এ এলাকার মসজিদ আত-তাকওয়ায় প্রথম জানাজার আয়োজন করা হয়েছে। জোহরের নামাজ শেষে মরহুমের জানাজায় আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তিনি দীর্ঘদিন ভুগছিলেন।১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দুই দফায় দায়িত্ব পালন করেন। পাশাপাশি সংবিধান অনুযায়ী দুইবার বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।তাঁর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।