প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
উখিয়ার জালিয়াপালংয়ে বন্যার্তদের পাশে এমপি শাহজাহান চৌধুরী, ত্রাণ বিতরণ
সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি ||
উখিয়ার জালিয়াপালংয়ে বন্যার্তদের পাশে এমপি শাহজাহান চৌধুরী, ত্রাণ বিতরণসিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি:- কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।(১২ জুলাই) রবিবার উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার এবং উখিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব সরওয়ার জাহান চৌধুরী। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।ত্রাণ পেয়ে উপকৃত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। স্থানীয়রা আশা প্রকাশ করেন, বন্যাকবলিত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ