মো: ইলিয়াছ মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||
চবিতে সর্পদংশন বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিতচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয় ২৪ হলের ছাত্রীদের সাপ সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা দেওয়া, সাপভীতি দূর করা এবং সাপের দংশন প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে সচেতন করে তুলতে ‘স্ন্যাক অ্যাওয়ারনেস সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২জুলাই) বিকাল ৩টায় বিজয় ২৪ হলের সেমিনার কক্ষে “সর্পদংশনে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়” বার্তাকে সামনে রেখে এই সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, "এক প্রাণী অন্য প্রার্থীর উপর নির্ভরশীল। এটা ইকোসিস্টেমের অংশ। শিক্ষার্থীরা যেনো আতঙ্কিত না হয়ে সতর্কতা অবল্মন করে।” বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, "সাপের পাশাপাশি জীবনের সকল পর্যায়ে সাবধানতা অবলম্বন করতে হয়। শিক্ষার্থীদের উচিত সতর্কভাবে চলাফেরা করা।এছাড়া সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিকসহ আরও অনেকেই।বক্তারা বলেন, "সর্পদংশন মানেই মৃত্যু নয়। সময়মতো হাসপাতালে নিয়ে বিজ্ঞানসম্মত চিকিৎসা গ্রহণ করলে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন। এসময় তারা সর্পদংশনের ক্ষেত্রে ওঝা, ঝাড়ফুঁক বা কুসংস্কারের আশ্রয় না নিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান।বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. জান্নাত আরা পারভীন এবং হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া মাহসীনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবির প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও থ্রিএসএ-এর উপদেষ্টা ইব্রাহীম খলিল আল হায়দার।এসময় তিনি সাপ দেখলে আমাদের করণীয়, সাপ শনাক্ত করার উপায়, সর্পদংশন থেকে বাঁচার উপায়, বিষধর ও নির্বিষ সাপের পার্থক্য, সাপের দংশনের পর করণীয় ও বর্জনীয় এবং অ্যান্টিভেনম চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে অংশগ্রহণকারী ছাত্রীদের জানানো হয়, সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্বে থাকতে হবে, সাপ মারতে বা খুব কাছে গিয়ে ছবি তুলতে যাওয়া যাবে না এবং সম্ভব হলে সাপের বৈশিষ্ট্য মনে রেখে উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করতে হবে।এসময় রাতে ঘুমানোর সময় মশারির ব্যবহার, মেঝেতে না ঘুমানো এবং অন্ধকারে চলাচলের সময় টর্চ বা ফ্ল্যাশলাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।এছাড়াও সেমিনারে সোসাইটি ফর স্ন্যাকস অ্যান্ড স্ন্যাকবাইট অ্যাওয়ারনেসের (থ্রিএসএ) সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরা হয়। প্রয়োজনে থ্রিএসএ-এর হেল্পলাইন—01710-964864 নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়।