হাবিবুর রহমান হাবিব পীরগাছা,রংপুর। ||
পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে দোয়া ও সমর্থন চাইলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী ইশরাত শারমিন মনি-হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- আসন্ন পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ইশরাত শারমিন মনি।রোববার তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, জনগণের আস্থা, সততা, জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ সমর্থন ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন, সুশাসন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে চান।তিনি আরও জানান, “পীরগাছা উপজেলার সার্বিক উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার প্রত্যয় নিয়েই আমি এগিয়ে যেতে চাই।ইশরাত শারমিন মনি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং একটি সুন্দর, উন্নত ও বৈষম্যহীন পীরগাছা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।