মোঃ সারোয়ার হোসেন অপু , নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মোঃ সারোয়ার হোসেন অপু , নওগাঁ প্রতিনিধি:- গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আজ সোমবার (১৩ জুলাই ২০২৬) নওগাঁর ডাকবাংলো মোড় শহীদ মিনারে এক বিশাল জনসভার আয়োজন করে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি (এনসিপি)।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই জনসভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আক্তার হোসেন এমপি, সারজিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারী, ডক্টর আতিক মুজাহিদ এমপি,সারোয়ার তুষার, ইমরান ইমন মুনিরা শারমিন। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা । দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভা থেকে আগামী দিনের কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার এবং দেশের রাজনৈতিক সংস্কারে গণভোটের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। একই সাথে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে রায় চেয়ে উপজেলার সর্বস্তরের জনগণকে জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ডাকবাংলো মোড় শহীদ মিনারে মাঠ ও আশেপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় এনসিপি।নওগাঁ জেলা এনসিপি নেতৃী মুনিরা শারমিন বলেন,ফাসিদ খুনি হাসিনা সরকার আমলে জুলাই আন্দোলনে আমাদের প্রায় ১৪০০-১৬০০ ছাত্র জনতা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন। এত ছাত্র জনতা রক্ত দেওয়ার পরও আমরা কি পেয়েছি? সেই ফাসিদ সরকারের প্রতিচ্ছবি আমরা আবারও উপলব্ধি করছি। এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু আসাদ (নওশের) বলেন, আমি আপনাদের সন্তান। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় এনসিপি কৃর্তক আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা আমাকে দোয়া ও সমর্থন করবেন বলে আমি আশাবাদী। কেন্দ্রীয় অতিথি নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আজ নির্বাচনের ছয়মাস। বর্তমান নির্বাচিত সরকার আমাদের কথা দিয়েছিল নির্বাচিত হওয়ার পর এককোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আসলে কি তা হয়েছে? ফাসিদ খুনি হাসিনা সরকার আমলে জুলাই আন্দোলনে আমাদের প্রায় ১৪০০-১৬০০ ছাত্র জনতা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন। এত ছাত্র জনতা রক্ত দেওয়ার পরও আমরা কি পেয়েছি? সেই ফাসিদ সরকারের প্রতিচ্ছবি আমরা আবারও উপলব্ধি করছি। প্রয়োজনে আবারও রক্ত দেব কিন্তু দেশে আর কোনো ফাসিদের জন্ম হতে দেব না।