পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ ||
পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ১পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ১৩ জুলাই ২০২৬: পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে অভিযুক্তের নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বাড়ির পশ্চিম পাশে থাকা একটি পুরোনো টিনশেড ঘরের খড়ের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় আরও ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতার ব্যক্তি তেতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের কৈলাস চন্দ্র সাহা (৩৮), যিনি সতিশ ও কলেজ নামেও পরিচিত। তিনি প্রফুল্ল চন্দ্র সাহার ছেলে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পঞ্চগড়ের পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করেছেন। জব্দকৃত আলামত আইনানুগভাবে সংরক্ষণ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।