প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
বোদায় ডেকোরেটর ব্যবসার উন্নয়নে মতবিনিময় সভা
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ ||
বোদায় ডেকোরেটর ব্যবসার উন্নয়নে মতবিনিময় সভাপঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- বোদা (পঞ্চগড়): ডেকোরেটর ব্যবসাকে আরও সুসংগঠিত ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বোদা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে বোদা পৌরসভার হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রবিউল ইসলাম।সভায় সভাপতিত্ব করেন বোদা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি সোহেল রানা। আলোচনায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ, সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ বজায় রাখা এবং সদস্যদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।এ সময় বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার ডেকোরেটর ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।সভার শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরেন। ভবিষ্যতে ব্যবসার উন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ