শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন বালাগঞ্জ প্রতিনিধিঃবালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন ৪নং ওয়ার্ড মে¤^ার, ১ম প্যানেল চেয়ারম্যান মুজেফর আলী| এ উপলক্ষে ১৫ জুলাই ২০২৬ইং ইউনিয়ন পরিষদ হল রুমে এক সভার আয়োজন করা হয়| এতে সভাপতিত্ব করেন মুজেফর আলী| প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপি’র প্রতিষ্টাতা সভাপতি, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান, শিক্ষানুরাগী, এ এস এম আনোয়ারুল ইসলাম| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা মনির হোসাইন, সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মুকিত সরিফ, সমাজসেবক নজরুল ইসলাম, ইউপি সদস্য জাহেদ আহমদ, আব্দুল লতিফ মধু, আনহার আলী,খালেদ আহমদ, মহিলা মে¤^ার আসমা বেগম, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, জিল্লুর রহমান জিলু, সমাজ সেবক আজম আলী, আব্দুল কালাম, ইসলাম আলী, নজরুল ইসলাম, মনোহর আলী, মুক্তার আলী, আনু মিয়া, সালেহ আহমদ, সালমান আহমদ| সভা পরিচালনা করেন সচিব ইউসুফ আলী| কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মুকিত সরিফ| উল্লেখ্য যে নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, জুলাই আন্দোলনের পর হতে পরিষদ এর অনুপস্থিত থাকায়, ৪নং ওয়ার্ডের ইউপি মে¤^ার, ১ম প্যানেল চেয়ারম্যান মুজেফর আলী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন| এরই মধ্যে নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান মাখন মামলা দায়ের করেন| ফলে সরকার একজন কর্মকর্তা কে প্রশাসক হিসাবে দায়িত্ব অর্পন করেন| এরই প্রেক্ষিতে প্যানেল চেয়ারম্যান মুজেফর আলী মামলা দায়ের করেন| এই মামলায় হাইকোট, প্যানেল চেয়ারম্যান মুজেফর আলী কে পুনরায় চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের জন্য আদেশ করেন| এই আদেশ এর প্রেক্ষিতে মুজেফর আলী পুনরায় চেয়ারম্যান হিসাবে দায়িত্ব লাভ করেন| মুজেফর আলী জানান বিগত দিনের কাজের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে ইউনিয়ন বাসীর সেবা সহ উন্নয়ন কাজ করে যাব| বাংলাবাজার সেতু, পতুরখারা সেতু, সহ বাংলাবাজার-আতাশন, বাংলাবাজার-ওসমানীগঞ্জ সহ অন্যান সড়ক পাকা করনে কাজ করে যাব| তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন|