প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
নীলফামারীতে জেলা পুলিশের জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ||
নীলফামারীতে জেলা পুলিশের জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতমোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:- নীলফামারী জেলা পুলিশের জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ জুলাই ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।সভায় জেলার বিভিন্ন থানার জুন-২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি ও থানা-ভিত্তিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।এ সময় নীলফামারী জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ