প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
মদনে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি ||
মদনে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংসমোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদনে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযানে আনুমানিক ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার উচিতপুর হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত অবৈধ জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, সহকারী মৎস্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, “মৎস্যসম্পদ রক্ষা এবং নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে ধ্বংস করা হয়। মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ