মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর ||
মাওনা চৌরাস্তা থেকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের লোকাল গাড়ি চলাচল কম থাকায় ভোগান্তিতে শ্রীপুরবাসী মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা থেকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক হয়ে জৈনাবাজার এবং জৈনাবাজার থেকে মাস্টারবাড়ি পর্যন্ত সড়কে দীর্ঘদিন ধরে যানবাহন সংকট ও যাত্রীভোগান্তি চরম আকার ধারণ করেছে। প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় ধরে যানবাহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।স্থানীয়দের দাবি, এই সড়কে দুই পাল্লায় (উভয়মুখী) নিয়মিত যান চলাচলের ব্যবস্থা করা হলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। বিশেষ করে মাওনা চৌরাস্তা থেকে জয়নাবাজার এবং জয়নাবাজার থেকে মাস্টারবাড়ি পর্যন্ত সহজে যানবাহন পাওয়া গেলে সাধারণ মানুষ নির্ধারিত সময়ে কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ওশিল্প কারখানা শ্রমিকরা অন্যান্য গন্তব্যে পৌঁছাতে পারবেন।পথচারী, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে যানবাহনের অপেক্ষায় থাকেন। অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যানবাহন পাওয়া যায় না। ফলে কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করতে বাধ্য হন, আবার অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন।ভুক্তভোগীদের অভিযোগ, এই সড়কে পরিকল্পিতভাবে দুই পাল্লায় যান চলাচলের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত জনদুর্ভোগ বাড়ছে। তারা সংশ্লিষ্ট প্রশাসন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।স্থানীয়দের মতে, প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করে দুই পাল্লায় যান চলাচল নিশ্চিত করা গেলে যানবাহন সংকট কমবে, যাত্রীদের ভোগান্তি লাঘব হবে এবং হাজারো মানুষ প্রতিদিন স্বস্তির সঙ্গে ও সময়মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।