প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ ||
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যুপঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- দেবীগঞ্জ, পঞ্চগড় | ১৬ জুলাই ২০২৬ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনেশ্বর রায় (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত ধনেশ্বর রায় ওই এলাকার মৃত রঙ্গলাল রায়ের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সারাদিন কৃষিকাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন ধনেশ্বর রায়। পরে বাড়ির বারান্দায় টিনের চালের পাশে রাখা বিড়ি ও দিয়াশলাই আনতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত টিনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ