প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
ফরিদপুরে অনুষ্ঠিত হলো ‘পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬
মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার ||
ফরিদপুরে অনুষ্ঠিত হলো ‘পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:- শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশের লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬। শুক্রবার (১৭ জুলাই) সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মিলনায়তনে পদ্মা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এডুকেশন কর্নারের আয়োজনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপ ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক এবং দৈনিক সকাল-এর প্রকাশক আবুল কালাম আজাদ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।উৎসবজুড়ে ছিল বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন এবং জ্ঞানভিত্তিক নানা আয়োজন। বিভিন্ন স্কুলের মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ ও বি ক্যাটাগরিতে মোট ৬ জন বিজয়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ