ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধি ||
বারহাট্টায় সরকারি হালট দখল করে কৃষি জমি করায় অভিযোগ ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলা সাহতা ৫নং ওয়ার্ড দশাল গ্রাম কৃষকেরা তাদের ফসলি জমির সাথে মিশিয়ে হালটটি ছোট করে ফেলেছে।সরেজমিনে দেখা যায়, বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দশাল গ্রামের সামনে দিয়ে একটি রাস্তায় গিয়েছে। জামালের বাড়ি হইতে মাসুদের বাড়ির পাশ দিয়া আব্দুলের বাড়ি পর্যন্ত ভায়া রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোজা ধলাপাড়া রাস্তা মাথা পর্যন্ত। উক্ত গ্রামের বাসিন্দা মদিনা আক্তার বলেন- জামালের বাড়ি হইতে মাসুদের বাড়ির পাশ দিয়া আব্দুলের বাড়ি ভায়া রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোজা ধলাপাড়া রাস্তায় মাথা পর্যন্ত উক্ত রাস্তাটি দিয়ে অত্র এলাকার তথা আশেপাশে গ্রামের লোকজন প্রতিনিয়ত যাতায়াত করতেন।এই রাস্তা দিয়ে এলাকায় আনুমানিক ৫০ টি পরিবার প্রতিনিয়তই যাতায়াত করে থাকে।বর্তমানে রাস্তা অবস্থায় না থাকায় বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত খুবই সমস্যা হয়।বর্ষাকালে কাঁদাযুক্ত হয়ে রাস্তাটি চলাচলের করা খুবই কষ্টসাধ্য বিষয়। কৃষকগণের ফসলি জমির ধান রাস্তা না থাকার কারণে উঠাইতে খুবই কষ্ট হয়।তাই অত্র এলাকার সাধারণ জনগণের চলাচলের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্করণ করায় দাবি এলাকায় বাসি। বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদুল ইসলাম মহোদয় জানান, একাধিক অভিযোগ আসছে নায়েব এলাকায় পাঠানো হবে।তবে, সুনির্দিষ্টভাবে কী ধরনের অভিযোগ, তা জানা থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার মহোদয় বলেন-জমিতে সরকারি হালট বা রাস্তা আছে কি না, তা যাচাইয়ের সার্ভিয়ার নিয়োগ করে হালট বা রাস্তার সঠিক অবস্থান চিহ্নিত করে প্রয়োজনী ব্যবস্হা গ্রহন করা হবে।