মাসুদ রান, স্টাফ রিপোর্টার ||
খানসামায় পরিষদ হলরুম সজ্জিতকরণ কাজের উদ্বোধন ও বাইসাইকেল, হুইলচেয়ার এবং চেক বিতরণমাসুদ রান, স্টাফ রিপোর্টার:- দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমের সজ্জিতকরণ কাজের শুভ উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ২০২৫–২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ, নগদ অর্থের চেক, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ব্যক্তিদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।সোমবার (২০ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ দিতে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের সেলাই মেশিন, আর্থিক সহায়তার নগদ অর্থের চেক এবং একজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির (প্রতিবন্ধী) মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ব্যক্তিদের মাঝে ফুটবলও বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান সামস, উপজেলা প্রকৌশলী ইন্জিনিয়ার নুরুল ইসলাম,জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য শরিফুল ইসলাম প্রধান এবং ৬ নম্বর গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।এছাড়াও উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।