মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার ||
গোবিন্দগঞ্জে ডিবির অভিযানে ৬ মাদকসেবী আটক, ৫০ পিস ইয়াবা উদ্ধারমোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। এ সময় ৫০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের ১০টি ফুয়েল পেপার, ৬টি পাইপ ও ৬টি প্লাস্টিকের কর্ক উদ্ধার করা হয়। অভিযানের সময় এক সহযোগী জানালা দিয়ে পালিয়ে যায়।পুলিশ জানায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) সকালে নাকাইহাট বাজার সংলগ্ন কৃষি বিপণন অধিদপ্তরের পরিত্যক্ত গোডাউনের অফিসে অভিযান চালানো হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দ করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৪১, তারিখ: ১৮/০৭/২০২৬) দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।