মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার ||
বাদিয়াখালীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার *গাইবান্ধা:* সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী ইউনিয়নের মাঠপাড়ায় অস্থায়ী দোকানে টিসিবির পণ্য বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। পণ্য বুঝে না পাওয়া এবং তালিকায় না থাকা পণ্য দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।স্থানীয়দের অভিযোগ, প্রত্যেক কার্ডধারীকে ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল এবং ২ কেজি চিনি দেওয়ার কথা থাকলেও বিতরণের সময় এর পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বকেয়া সাবান বাধ্যতামূলকভাবে দেওয়া হচ্ছে। অথচ বিতরণের কাগজে-কলমে এই সাবানের কোনো উল্লেখ নেই।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা বলেন, "সাবান নিতে না চাইলেও দেওয়া হচ্ছে। বলা হচ্ছে সাবান না নিলে অন্য পণ্যও দেওয়া হবে না। অথচ রসিদে সাবানের হিসাব নেই।এছাড়া বিতরণ কেন্দ্রে দীর্ঘ লাইন, যথাসময়ে পণ্য না আসা এবং ডিলারের আচরণ নিয়েও অসন্তোষ জানিয়েছেন অনেকে। এ বিষয়ে সংশ্লিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। টিসিবির গাইবান্ধা আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, নির্ধারিত পণ্যের বাইরে কোনো কিছু দেওয়ার নিয়ম নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কার্ডধারীদের যেন হয়রানি ছাড়া নির্ধারিত পণ্য বুঝে পান, সে দাবি জানিয়েছেন।