মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি ||
হরিরামপুরে অগ্নিকান্ড /প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতি দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ।মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জের হরিরামপুরে অগ্নিকান্ড /প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতি দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয় ।২১ শে জুলাই মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ -২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রৌকশলী কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান,হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা প্রমূখ। উল্লখ্য,ডেউটিন -৫০ বান্ডিল আর নগদ জন প্রতি ৩০ হাজার টাকা ৫০ জনকে দেওয়া হয়েছে এবং এতিম ও দুঃস্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।