অরুন চন্দ্র শীল দিনাজপুর জেলা প্রতিনিধি ||
দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করে।অরুন চন্দ্র শীল দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুর কাহারোল উপজেলায় মাদক নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬(১)২১ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৬ জন যুবককে ১ বছর এবং একজন যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানাসহ উভয় দণ্ড প্রদান করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম।মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে এক বিশেষ অভিযানে কাহারোল উপজেলার ভেন্ডাবাড়ি এলাকায় মাদক সেবন করা অবস্থায় তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনী।আটককৃতরা হলেন— মো. সোহেল আজম (২৬), পিতা: জাহাঙ্গীর আজম, গ্রাম: নিজিয়া, কাহারোল, দিনাজপুর; মো. বিল্লু ইসলাম (২৩), পিতা: আব্দুল মজিদ, গ্রাম: উচিতপুর, কাহারোল, দিনাজপুর; মো. শরিফুল ইসলাম (২৭), পিতা: মো. খোকন, গ্রাম: সুন্দইল, কাহারোল, দিনাজপুর; পবিত্র রায় (২৬), পিতা: মতিলাল রায়, গ্রাম: রামচন্দ্রপুর, কাহারোল, দিনাজপুর; সুপেন চন্দ্র রায় (৩৬), পিতা: কনাথ চন্দ্র রায়, গ্রাম: রামচন্দ্রপুর, কাহারোল, দিনাজপুর; এবং বিমল মিত্র (৪৫), পিতা: মৃত সুবাশ চন্দ্র মিত্র, গ্রাম: পাইকপাড়া, কাহারোল, দিনাজপুর। তাদেরকে মাদক সেবনের অভিযোগে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়া, মো. রিমন ইসলাম (১৯), পিতা: মো. রফিকুল ইসলাম, গ্রাম: পাইকপাড়া, উপজেলা: কাহারোল, জেলা: দিনাজপুরকে মাদক সেবনের অভিযোগে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।অভিযানকালে কাহারোল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।