প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
সাংবাদিকের নামে মিথ্যা মামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। মোহাম্মদ আলী ||
সাংবাদিকের নামে মিথ্যা মামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। মোহাম্মদ আলী:- সরাইল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির সরাইল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ-এর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে আসামি করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সম্প্রতি সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হন, উভয় পক্ষের অনেকেই আহত হন এবং বাজারের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে এসব ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের করা হয়।এরই ধারাবাহিকতায় একটি টং দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক মোহাম্মদ মাসুদকে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমরা মনে করি, দায়িত্বশীল সাংবাদিকতার কারণে কোনো সাংবাদিককে হয়রানিমূলক বা মিথ্যা মামলায় জড়ানো স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক এবং নিন্দনীয়।অতএব, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি সাংবাদিক মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনানুগ ও ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ এবং তিনি নির্দোষ প্রমাণিত হলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ