মো. আরফান আলী ||
পীরগঞ্জে পিরানহা মাছ আটক।মো. আরফান আলী:- ঠাকূরগাঁওরে পীরগঞ্জে ২ খাচি ভ্যানে করে অনত্র স্থানান্তর করায় সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার ও পুলিশ এর যৌথ অভিযানে মাছ পরিবহণের দায়ে আসাদুল ইসলাম (৩২) ভ্যান চালকে ধৃত করা হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার পীরগঞ্জ রেলস্টেশনে থেকে মাছ গুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছের পরিমাণ প্রায় তিনশত কেজি বলে জানা যায়। পরে আটককৃত ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট গোলাম রব্বানী সরদার অভিযুক্ত কে দশ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে।উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর জানায়, পিরানহা মাছ, রাক্ষুসে মাছ, জলাশয় রক্ষিত অন্যান্য অনুজীব খেয়ে জীববৈচিত্র্য ধ্বংস করে। এই মাছের মানুষের মতো সামনের চোয়ালে দাঁত আছে। সরকার এই মাছ কে লালন-পালন, পরিবহন, উৎপাদন নিষিদ্ধ করেছে।