মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর ||
বিয়ের পাত্রমোঃ খাইরুল ইসলাম মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর বিয়ের পাত্রলেখক, মোঃ খাইরুল ইসলাম বিয়ের সাজে সাজলো পাত্র নতুন করে। বধূ আনতে যাবে সেই রাঙ্গা ঘোড়াই চড়ে, বধূ সাজের আছে পাত্রী প্যান্ডেলে বসে। বিয়ের পিঁড়িতে বসবে পাত্র, খোঁজ চলে দিন-রাত,কেমন ছেলে চাই যে সবার? লম্বা চওড়া হাত!সরকারি এক চাকরি থাকুক, বেতন মোটা চাই,ঢাকায় নিজের ফ্ল্যাট না থাকলে, মেয়ের দেখা নাই!বংশের তার খতিয়ান চাই, স্বভাব হতে হবে খাঁটি,ব্যবসা থাকলে ব্যাংকের ব্যালেন্স, সোনা যেন খাঁটি।সুদর্শন আর ফর্সা হতেও বাধ্য পাত্রমশাই,রান্না এবং বাজার করার যোগ্যতাও তো চাই!পাত্রীপক্ষের প্রশ্ন অনেক "ছেলের কি ভাই রাগ আছে?""উপার্জনটা কেমন করে, জমি কি তার গ্রামে আছে?"শাশুড়ি চান এমন জামাই, যে শুনবে সব কথা,বউয়ের মুখে হাসি রেখে, ভুলিয়ে দেবে সব ব্যথা।বেচারা পাত্র হন্যে হয়ে ঘুরছে সমাজ জুড়ে,যোগ্যতা সব প্রমাণ করতে, ঘাম ঝরে তার ঝুড়ে।অবশেষে খোঁজ মেলে এক মনের মতো কনের,শুভ পরিণয় সম্পন্ন হয়, স্বস্তি ফেরে মনের।