প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অফিস সহায়ক পদে নিয়োগে অগ্রাধিকার
পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ ||
পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অফিস সহায়ক পদে নিয়োগে অগ্রাধিকারপঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ২৩ জুলাই ২০২৬: পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদের সুপারিশে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অফিস সহায়ক পদে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয়েছে।জানা গেছে, সরকারি নির্দেশনার আলোকে বোদা ও দেবীগঞ্জ উপজেলা পর্যায়ে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের জন্য অফিস সহায়ক পদে জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের লক্ষ্য শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন।ইতোমধ্যে বোদা উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষের জন্যও জুলাই শহীদ পরিবারের একজন সদস্যকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদের নির্দেশনা ও সুপারিশের ভিত্তিতে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে সহায়তা করার পাশাপাশি তাদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের একটি ইতিবাচক দৃষ্টান্ত।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ