পঞ্চগড় থেকে সঞ্জু বনিক সৌরভ ||
পঞ্চগড়ে ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় যুবদলের দোয়া ও মিলাদ মাহফিলপঞ্চগড় থেকে সঞ্জু বনিক সৌরভ পাঠানো তথ্যে:- পঞ্চগড়ে মরহুম ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে পঞ্চগড় জেলা যুবদল।জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মরহুম ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও মানুষের প্রতি তাঁর অবদান এবং নেতৃত্বের বিভিন্ন দিক স্মরণ করে আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।বক্তারা বলেন, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের আদর্শ, সততা ও জনকল্যাণে নিবেদিত কর্মজীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।