তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
আদমপুরে যুবকদের উদ্যোগে রাস্তার ঝোপঝাড় পরিষ্কার, স্বস্তি ফিরল পথচারীদেরব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামের উত্তরপাড়ায় যুবকদের উদ্যোগে প্রধান সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। এতে দীর্ঘদিনের চলাচল-সংক্রান্ত ঝুঁকি দূর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকরা।স্থানীয় সূত্রে জানা যায়, আদমপুর উত্তরপাড়ার হাজি বাড়ি সংলগ্ন প্রধান সড়কে বাঁশঝাড়ের ডালপালা রাস্তার প্রায় দুই ফুট পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছিল। ফলে পথচারী, মোটরসাইকেল আরোহী এবং কোমলমতি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।বিশেষ করে সড়কের অদূরেই অবস্থিত আদমপুর দারুন নাজাত নূরানি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন এই পথ ব্যবহার করায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ছিল।এ পরিস্থিতি স্থানীয় যুবকদের নজরে এলে মনির মিয়ার নেতৃত্বে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তার ঝোপঝাড় পরিষ্কার অভিযানে অংশ নেন। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় সড়কটি পরিস্কার করে তোলা হয়।এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, যানবাহনের চালক ও যাত্রীরা। তারা বলেন, এমন স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ শুধু চলাচল নিরাপদই করেনি, বরং সমাজের প্রতি তরুণদের দায়িত্ববোধেরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।