মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি ||
হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত। মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জের হরিরামপুরে আগ্রাইল দড়িকান্দি যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রাতি টুর্নামেন্ট_২০২৬ অনুষ্ঠিত হয়। ২৪ শে জুলাই শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার আগ্রাইল দড়িকান্দি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উৎসব মুখর ও নান্দনিক পরিবেশ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ৮ দলের অংশ গ্রহনে নক আউট পদ্ধতিতে খেলাটি অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় সট্রি একাদশ বনাম সোহান একাডেমি মধ্যে ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় সট্টি একাদশ চ্যাম্পিয়ান ০৫ আর সোহান একাডেমি রানার্সআপ ০১। এ সময় উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শাকিল মোল্লা,চালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গফফার ও ইউপি সদস্য খালেক মোল্লা,আগ্ররাইল দড়িকান্দি যুব সংঘের উপদেষ্টা শহিদুল ইসলাম বেপারী,উপদেষ্টা পান্নু বেপারী,উপদেষ্টা শিকীম আলী।এছাড়াও আরো উপস্থিত ছিলেন আগ্ররাইল দড়িকান্দি যুব সংঘের সভাপতি মোশাররফ হোসেন রাসেল ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রুন্টু প্রমূখ।বিজয়ী দলের পুরুষ্কার হিসেবে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন আর রানার্সআপ ২৪ ইঞ্চি স্মার্ট টেলিভিশন। খেলায় প্রচুর প্রমীলা দর্শকদের উপস্থিতি লক্ষ করা যায়।