প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
কেশবপুরে বাসের চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহত
ইমরান হোসেন, (যশোর) প্রতিনিধি ||
কেশবপুরে বাসের চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহতইমরান হোসেন, (যশোর) প্রতিনিধি:-যশোরের কেশবপুরে যাত্রীবাহী বাসের চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন।রবিবার (২৬ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে মোহাম্মদ আলী মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কেশবপুর শহরের উদ্দেশে রওনা দেন। পথে শহরের মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ভোলা-জ-১১-০০০৮ নম্বরের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবলী খাতুন তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন।কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ