এইচ এম রাহুল ঝিনাইদহ ||
এতিমখানার শিশুদের মুখে হাসি ফোটালেন মোঃ মিলন মিয়াএইচ এম রাহুল ঝিনাইদহ:- ঝিনাইদহের বেড়াশুলা এতিমখানার শিশুদের সাথে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন এলাকার মানবিক সমাজসেবক মোহাম্মদ মিলন মিয়া। গত শুক্রবারের ধারাবাহিকতায় আজ ২৫ জুলাই, শনিবার আবারও নিজ উদ্যোগে এতিমখানার শিশু ও শিক্ষার্থীদের দুপুরের তৃপ্তিভরে খাবার খাওয়ান তিনি। এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই যার ব্রত, সেই মোহাম্মদ মিলন মিয়া নিজ সাধ্যমতো এই আয়োজন করতে পেরে মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করেছেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া এই শিশুগুলোর পাশে দাঁড়াতে পারাটা অনেক বড় প্রশান্তির। দুপুরের এই প্রীতিভোজে মোহাম্মদ মিলন মিয়া ছাড়াও বেড়াশুলা এতিমখানার শিক্ষক, ছাত্র এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাবার শেষে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে বলেন, মিলন মিয়ার মতো এমন মানবিক মানুষ নিয়মিত আমাদের এতিমখানায় আসেন এবং শিশুদের খোঁজখবর নেন, যা সত্যিই প্রশংসনীয়। তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। উপস্থিত স্থানীয় অতিথিরা বলেন, মোহাম্মদ মিলন মিয়া নিজ এলাকার গরিব ও অসহায় মানুষের বিপদে-আপদে সবসময় যেভাবে পাশে দাঁড়ান, তা এলাকার যুবসমাজ ও বিত্তবানদের জন্য একটি বড় অনুপ্রেরণা।এতিম ও অসহায় শিশুদের কল্যাণে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মোহাম্মদ মিলন মিয়া। পাশাপাশি তিনি আগামীতেও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।