মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার ||
গাইবান্ধায় র্যাবের অভিযান বিপুল পরিমাণ এসকাফ জব্দ, গ্রেফতার ৩ মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের পৃথক দুটি অভিযানে ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য ৩৬১ বোতল এসকাফ ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসময় ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।২৫ শে জুলাই) শনিবার সকাল ৯টায় র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রথম অভিযান: সদরের দুর্গাপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।এসময় ১০০ সিসির একটি হিরো হোন্ডা মোটরসাইকেল তল্লাশি করে ২১৩ বোতল এসকাফ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ২ জনকে।গ্রেফতারকৃতরা হলেন: ১/ শ্রী শিপলু চন্দ্র মোহন্ত (৩০)পিতা: মৃত বিন্দাবন চন্দ্র মোহন্ত, গ্রাম: ছোট দুর্গাপুর, তুলসীঘাট, গাইবান্ধা সদর ২/মো. আমিনুল ইসলাম (৩৮) পিতা: মো. জহুরুল ইসলাম, গ্রাম: ফকিরপাড়া, গাইবান্ধা সদরদ্বিতীয় অভিযান: গোবিন্দগঞ্জের নাকাইহাটে-- একই দিন রাত পৌনে ৮টার দিকে র্যাবের অপর একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার বোনারপাড়া রোডের নাকাইহাটস্থ সাকসেস মডেল স্কুলের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়।এসময় ১৬০ সিসির একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল তল্লাশি করে ১৪৮ বোতল এসকাফ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ১ জনকে।গ্রেফতারকৃত, মাহাবুব আলম ওরফে ভুট্টো (৫০)* - পিতা: মৃত হাসান আলী সরকার, গ্রাম: রওশনবাগ মুরারিপুর, উপজেলা: পলাশবাড়ীপ্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রংপুর বিভাগসহ সারাদেশে বিক্রি করে আসছিল।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১৩।