মোঃ খাইরুল ইসলাম ||
কবিতা: মন পাখি কবি: মোঃ খাইরুল ইসলাম খাঁচার ভেতর অচিন পাখি, বাঁধন ছিঁড়ে ওড়ে,মন পাখিটা ডানা মেলে, নীল আকাশের ঘোরে।কখনো সে মেঘের দেশে, খুঁজে বেড়ায় নীড়,কখনো বা একলা বসে, ভুলে বনের ভিড়।সোনার খাঁচায় মায়া বাড়িয়ে, লাভ কি বলো আর?দিন ফুরোলে উড়াল দেবে, ভেঙে অন্ধকার।রঙিন সুতোয় বেঁধে তারে, রাখা কি আর যায়?উদাস হওয়া মন পাখিটা, চিরকাল মুক্ত ছায়।ওরে ও সাধের পাখি, শোন তোমারই ডাকি। আমারে দূরে রাইখো না,ও পাখিরে আমারে মনের ঘরে রাইখো প্রাণ পাখি গো, তোমার ওই আঁচল তলে পুইষো।ওরে ও মনের পাখি তাইতো তোমারই ডাকি।