প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি ||
পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ মো: হাসিবুর রহমান সাগর (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।গ্রেফতারকৃত হাসিবুর রহমান সাগর পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বোবড়াখালী গ্রামের মো: বাদশা মিয়ার ছেলে।ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির পরিদর্শক মো: আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহানের নেতৃত্বে পাবনা সদর থানা এলাকার বোবড়াখালী গ্রামে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাসিবুর রহমান সাগরের নিজ দখলাধীন ‘মেসার্স সাদিয়া ডাইং’ নামক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১৩ দশমিক ৫ (সাড়ে ১৩) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো: আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর ও ঈশ্বরদী থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ