প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন
নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধননাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- চোরাচালান, মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে সীমান্ত এলাকার বেকার যুবকদের দূরে রেখে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে 'সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার'-এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলী।এ সময় উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রাথমিক পর্যায়ে সীমান্ত এলাকার ২৫ জন বেকার যুবককে এক মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দেওয়া হবে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ