আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি ||
বেড়ায় 'ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরুআবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়ায় ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও ই-কমার্সের মাধ্যমে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।আজ (২৫ জুলাই) সকালে বেড়া উপজেলা সম্মেলন কক্ষে "ডিজিটাল লিটারেসি অ্যান্ড ই-কমার্স লাইভলিহুডস" (Digital Literacy & E-Commerce Livelihoods) শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালাআর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মশালাটি চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।বাংলাদেশ রূরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (BRED)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহায়তায় ও অর্থায়নে রয়েছে নিসা গ্লোবাল ফাউন্ডেশন (NISA Global Foundation)।ব্রেড সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ আশিকুর রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সিরাজুল ইসলাম, আইটি বিশেষজ্ঞ মোঃ বায়েজিদ বোস্তামী, বেড়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব আবুজর গিফারী, বিশিষ্ট সফল ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুস সালাম। ব্রেড এর এই আয়োজন সম্পর্কে প্রকল্প সমন্বয়কারী জনাব আশিকুর রহমান জানান, বর্তমান ডিজিটাল যুগে প্রান্তিক পর্যায়ের মানুষদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলা এবং ই-কমার্সের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ডিজিটাল লেনদেন, অনলাইন বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স প্লাটফর্ম ব্যবহার করে কীভাবে নিজেদের জীবিকা সুসংহত করতে পারবেন, সে বিষয়ে বাস্তবমুখী ধারণা পাবেন।কর্মশালায় ৩০ জন নারী উদ্যোক্তাগণ অংশ নিচ্ছেন। আগামী ২৯ জুলাই সফলভাবে এ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।