আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি ||
ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, মাদক নির্মূল ও জনদুর্ভোগ নিরসনে গুরুত্বারোপআশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি:- বগুড়ার ধুনট উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ‘ইছামতি’-তে উপজেলা প্রশাসন, ধুনটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আরিফ উল্লাহ নিজামী।সভায় উপস্থিত ছিলেন উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, থানার অফিসার ইনচার্জ (ওসি), সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নির্মূল, রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন, আত্মহত্যার প্রবণতা রোধে জনসচেতনতা বৃদ্ধি, আদম ব্যবসায়ী দালালদের প্রতিরোধ, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশা নিধন কার্যক্রম জোরদারসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং জনসেবামূলক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আলোচ্য বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।