মোঃ খাইরুল ইসলাম ||
ভালোবাসার অবসর কবি: মোঃ খাইরুল ইসলাম ভালোবাসার অবসরনাগরিক কোলাহল, ক্লান্তির এই ভিড়,সব ফেলে খুঁজি শুধু এক চিলতে নীড়।যেখানে ঘড়ির কাঁটা থমকে দাঁড়ায়,একজোড়া হাত এসে হাতটা জড়ায়।চায়ের কাপেতে আজ জমুক সে গান,চোখে চোখ রেখে হোক হৃদয়ের টান।ব্যস্ততা ছুটি নিক, কাজ পড়ে থাক,আজকের বিকেলটা আমাদের ডাক।তুমি আমি মুখোমুখি, স্তব্ধ সময়,অকারণে হেসে ওঠা, নেই কোনো ভয়।মেঘেদের ডানা মেলে উড়ে যায় মন,অবসরে জমে ওঠে ভালোবাসার ক্ষণ।বিকেলের সোনা রোদ ছুঁয়ে যায় চুল,আমাদের গল্পেতে আজ নেই কোনো ভুল।ধূসর এই জীবনের সব কোলাহলে,শান্তি তো লুকিয়ে তোমার ওই চোখে মেলে।ভালোবাসা কোনা সময়ের নাম নয়,ভালোবাসা এক নিঃশ্বাসে বেঁচে থাকা।যে ভালোবাসা অপেক্ষা করে,সেও একদিন গল্প হয়ে থাকে। ভালোবাসার অবসর সময়ে।