পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ ||
পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপহারপঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ২৯ জুলাই ২০২৬: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের পরিবারের প্রতি সম্মান জানাতে পঞ্চগড়ে শহীদ পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।বুধবার (২৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড নায়েকপাড়া গ্রামে শহীদ সাগর রহমানের কবর জিয়ারত করেন পঞ্চগড় পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।পরে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবরের পাশে একটি নিমগাছসহ কয়েকটি ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাঁদের স্মৃতি সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।অনুষ্ঠান শেষে শহীদ সাগর রহমানের পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন, চাকলারহাট ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীনুর আলম শাহীন, শহীদ সাগর রহমানের বাবা রবিউল ইসলাম, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।