মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
লালমাইয়ে কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষকদের সঙ্গে ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক:- কুমিল্লার লালমাই উপজেলায় কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস প্রশিক্ষকদের বিভিন্ন কার্যক্রম, সমস্যা-সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মাওলানা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আসলাম মজুমদার, কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মো. জয়নাল আবেদীন জয়, সংগীত শিক্ষক বাউল তাহমিনা, বাউল রাসেল দেওয়ান, জেন্ডার প্রমোটার শিক্ষক রিনা আক্তার ও সাহেলা বেগমসহ উপজেলার ৮টি কিশোর-কিশোরী ক্লাবের সকল শিক্ষক-শিক্ষিকা।সভায় ইউএনও সুব্রত বিশ্বাস দাস কিশোর-কিশোরীদের দক্ষতা, নেতৃত্ব, সাংস্কৃতিক বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি ক্লাবগুলোর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।উল্লেখ্য, লালমাই উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ৮টি কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। প্রতিটি ক্লাবে ২০ জন ছাত্রী ও ১০ জন ছাত্র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। তাদের প্রশিক্ষণের জন্য একজন জেন্ডার প্রমোটার, একজন সংগীত শিক্ষক এবং একজন আবৃত্তি শিক্ষক দায়িত্ব পালন করেন। এছাড়া শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে কারাতে প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে।