এম এ হোসেন পাটোয়ারী রংপুর পীরগাছা উপজেলা প্রতিনিধি ||
পীরগাছায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে ডিওএইচএস পরিষদের নগদ অর্থ সহায়তাপীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছায় বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ঢাকার মিরপুর ডিওএইচএস (ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি) পরিষদ। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার ৫ নম্বর ছাওলা ও ৬ নম্বর তাম্বুলপুর ইউনিয়নের বন্যাদুর্গত ২৫০টি পরিবারের মাঝে পরিবারপ্রতি নগদ দুই হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়।‘ভেটেরানস্ বাংলাদেশ, রংপুর’ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভেটেরানস্ বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল নেয়ামুল ইসলাম ফাতেমি (বীর প্রতীক)।এ সময় উপস্থিত ছিলেন ছাওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন, তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল এবং রংপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশের জেসিও প্রধান উপদেষ্টা ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সোলায়মান খন্দকার।এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির রংপুর জেলা সভাপতি সার্জেন্ট মোঃ আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ওয়ারেন্ট অফিসার মোঃ শাহিনুর ইসলাম, সার্জেন্ট ফুয়াদ হোসেন, সার্জেন্ট মোজাহার আলী ও সার্জেন্ট মোফাখার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল নেয়ামুল ইসলাম ফাতেমি (বীর প্রতীক) বলেন, "বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। ডিওএইচএস পরিষদের এ উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংকটকালে বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে।সহায়তা পেয়ে আয়োজক ও ডিওএইচএস পরিষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।