প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
ফুলপুরে গাঁজা সেবনের দায়ে দুই মাদক কারবারি কারাদণ্ডে দণ্ডিত
মোঃ রফিকুল ইসলাম , ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধি ||
ফুলপুরে গাঁজা সেবনের দায়ে দুই মাদক কারবারি কারাদণ্ডে দণ্ডিতমোঃ রফিকুল ইসলাম , ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গাঁজা সেবন ও বিক্রির অপরাধে দুই মাদক কারবাবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের শালিয়া গ্রামের মৃত সমাদ সরকারের ছেলে মোঃ দুলাল এবং একই গ্রামের সাহেদ মিয়ার ছেলে মোঃ দুলাল। সম্পর্কে তাঁরা একে অপরের চাচা শ্বশুর ও ভাতিজি জামাই। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিকরুলের নেতৃত্বে অভিযান চালিয়ে দুজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।পরে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ