এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতএ.এস.এম হামিদ হাসান কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:- কিশোরগঞ্জের কটিয়াদীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকমুক্ত সমাজ গঠন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী ইসরাইল মিয়া,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো সহ স্থানীয় জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।সভায় কটিয়াদী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি ঘোষণার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এ ছাড়া আগামী ১৬ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে সভায় বিশেষ প্রশাসনিক ও নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।প্রধানমন্ত্রীর আগমন যেন সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপত্তা বলয়ের মধ্যে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব নিখুঁতভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, "একটি শান্তিময় ও নিরাপদ উপজেলা গঠনে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দেব না।"একই সাথে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।