মোঃ খাইরুল ইসলাম ||
কবিতা: তোমাকে কোথায় গেলে পাবো কবি: মোঃ খাইরুল ইসলাম তোমাকে কোথায় গেলে পাবোনীল আকাশের মেঘের ভাঁজে,নাকি একলা রাতের তারার মাঝে?তোমায় খুঁজি বটের ছায়ায়,নাকি কোনো মায়ার কায়ায়?নদীর কূলে, জলের গানে,নাকি ব্যাকুল মনের টানে?সবুজ ঘাসের শিশির কণায়,নাকি স্মৃতির আল্পনায়?বইয়ের পাতার শব্দে তুমি,আমার চেনা মনের ভূমি।চোখটি বুজে দেখলেই চেয়ে,আছো আমার হৃদয় ছেয়ে।তুমি আছো অনুভবে,আমার চেনা এই সৌরভে।কোথাও তোমায় খুঁজতে হবে না,তুমি ছাড়া আমার পরশ মিলবে না।ভোরে কুয়াশায় নাকি সন্ধ্যার আঁধারে ? নাকি তোমার চোখের নীরব কোণে। যে কবিতা তুমি, কোথায় গেলে পাবো তোমায়।