মোস্তফা কামাল মজুমদার ঢাকা সাভার প্রতিনিধি ||
লালমাইয়ে বিশিষ্ট শিক্ষাবিদ আমিনুল ইসলাম সিএ-এর পিতা-মাতার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিতমোস্তফা কামাল মজুমদার:- কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট গ্রামে আজ ১ আগস্ট ২০২৬, শনিবার বাদ জোহর এক মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম সিএ-এর পরম শ্রদ্ধেয় পিতা মরহুম নজিম উদ্দিন এবং মাতা মরহুমা ফাতেমা বেগমের আত্মার মাগফেরাত কামনায় এই দোয়ার আয়োজন করা হয়।পারিবারিক উদ্যোগে আয়োজিত এই মাহফিলে মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত এবং জান্নাতুল ফেরদাউস নসিবের আকুতি জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা কেটিসিসি (KTCC) মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোঃ মোসলেম উদ্দিন।অনুষ্ঠানে মরহুম নজিম উদ্দিন ও মরহুমা ফাতেমা বেগমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তাঁরা সমাজ গঠনে এবং সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে অনন্য ভূমিকা পালন করে গেছেন। তাঁদেরই সুযোগ্য সন্তান মোঃ আমিনুল ইসলাম সিএ আজ শিক্ষা ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে সমাজের আলো ছড়াচ্ছেন।উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, ওলামায়ে কেরাম এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।