পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ ||
নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়পঞ্চগড়, ১ আগস্ট ২০২৬: পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক জনাবা শুকরিয়া পারভীন।মতবিনিময় সভায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং উদ্যোক্তা হিসেবে বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং তাদের এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েও মতবিনিময় করা হয়।সভায় নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।পঞ্চগড়ের নারী উদ্যোক্তারা মনে করছেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশে এ ধরনের মতবিনিময় সভা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।