তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিজয়নগরে জামায়াতের মিছিলজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়নগর উপজেলা শাখা।শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চম্পকনগর বাজারে দলীয় অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে চম্পকনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুকচানপুর সিএনজি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।মিছিলে উপজেলা শাখার নেতাকর্মীদের পাশাপাশি চম্পকনগর, পত্তন, সিঙ্গারবিল, বিষ্ণুপুর, পাহাড়পুর ও ইছাপুর ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ সময় তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে দলটির নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।