মো. আরফান আলী ||
পীরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্য বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। মো. আরফান আলী:- জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান,টেকসই উদ্যোগ করি বেগবান এ স্লোগানকে সামনে রেখে শনিবার ১ আগষ্ট ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্য বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কনফারেন্স কক্ষে এ আলোচনা সভা ও স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শোভাযাত্রা বের করা হয়েছে। গ্রামের মায়েদের মাঝে সন্তানদেরকে বুকের দুধ খাওয়ানোর জন্য উদ্বুদ্ধকরণ ও সরকারী বেসরকারি সকল স্থানের কর্মক্ষেত্রে ব্রেস্টফিডিং স্থাপন,বাল্য বিবাহ রোধ করণের জন্য প্রয়োজনীয়তা অনুভব করা হয় উক্ত সেমিনারে। মূল আলোচনা আলোকপাত করা হয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. কামাল আহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ওয়ারিস ইয়াজদানি, জুনিয়র কনসালটেন্ট গাইনি এন্ড অবস ডাক্তার এম আর রেজা, সুপারভাইজার সিনিয়র স্টাফ নার্স মোছাম্মত নাজমা বেগম প্রমুখ।,