রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ ||
বরানগরের বি টি রোডে লরির থাকায় মৃত দুই স্কুল ছাত্র- আহত বাবা -এলাকায় উত্তেজনা।আজ ১লা আগস্ট শনিবার, বরানগরে মল্লিক কলোনির কাছে বি টি রোডের উপর লরির ধাক্কা স্কুটিতে, স্কুটিতে ধাক্কা মারার সাথে সাথে ছিটকে পরে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়, একজনের বয়স সাত বছর একজনের বয়স পাঁচ বছর, তাহারা বরানগর ডানলপ খালসা স্কুলে পড়তো, বাবা আহত তাহাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়।, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হয়, এলাকায় প্রচন্ড উত্তেজনা দেখা দেয়, ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিধায়ক সজল ঘোষ, এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তার উপর প্রোমোটারদের পাথর রাখার জন্যই এই দুর্ঘটনা ঘটে, এমনকি যে সিগনালটি রাখা হয়েছে, সেটি বেশিরভাগ গাড়ি চালক দেখতে পাননি গাছের আড়াল হওয়ার জন্য।, প্রশাসনকেও উদ্দেশ্য করে বলেন, আপনারাও ঠিক মতো ব্যবস্থা নিন যাহাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, যাহাতে কেউ রাস্তার উপর কোন রকম পাথর না রাখেন। এলাকাবাসীরা এর সাথে সাথে সকল পথ চলতি মানুষ ও স্কুটি চালক , গাড়ি চালক ও বাবা মায়েদের উদ্দেশ্যে বলেন, বেশিরভাগ লক্ষ্য করা যায়, বাইকে স্কুটিতে যারা চলাচল করে তাদের মাথায় হেলমেট থাকে না অতি অবশ্যই হেলমেট পড়ে চলার জন্য, তাহলে কিছুটা দুর্ঘটনা থেকে তাড়ানো যায়। এভাবে জীবন চলে যেত না।