শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার ||
মহিলা দলের কাউন্সিলে গয়েশ্বর চন্দ্র রায়ের দিকনির্দেশনাশহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার:- জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দক্ষিণ কেরানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল উপজেলা দক্ষিণ শাখার কাউন্সিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ১ আগস্ট, ২০২৬, শনিবার, দুপুরে স্থানীয় এক মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিরা।সম্মেলনে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলার সভাপতিত্বে, দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা দলের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি-এর জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বিক উন্নয়নে নারী সমাজের অবদান অনস্বীকার্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের অভিভাবক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মহিলা দলকে তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত হতে হবে। রাজপথের লড়াই-সংগ্রামের পাশাপাশি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় নারী সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত বক্তারা বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে দক্ষিণ কেরানীগঞ্জ মহিলা দলের সাহসিকতার প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে দল আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে সংগঠনের আগামী দিনের দিকনির্দেশনা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠনসংক্রান্ত ঘোষণা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, মহিলা দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেত্রীবৃন্দসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।