মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি ||
নবীনগরে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের ওপর হামলা ও হুমকি প্রদানের অভিযোবগে মোয়াজ্জেম গ্রেপ্তার।মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কাজে বাধা,ও কর্মকর্তাদের ওপর হামলা ও হুমকি প্রদানের অভিযোবগে মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।জানা যায়, গত ২৬ জুলাই ২০২৬ তারিখে নবীনগর পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ডের মৃত জীবন বেপারি ছেলে মোয়াজ্জেম হোসেন নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের ওপর হামলা চালান এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন। এ ঘটনায় নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ ওয়াদুদ হোসেন বাদী হয়ে নবীনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা নম্বর: ৩৭, তারিখ: ২৬/০৭/২০২৬ খ্রি., ধারা: সরকারি কাজে বাধা প্রদান ও হুমকি। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে।স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোয়াজ্জেমের বিরুদ্ধে এর আগেও নানা অপকর্ম ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। কিছুদিন আগে নবীনগর থানা গেটের সামনে সাংবাদিক হাজী কাউসারের ওপর প্রকাশ্যে হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাংবাদিক হাজী কাউসার বাদী হয়ে নবীনগর থানায় লিখিত অভিযোগ করেন এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্যকে নিয়েও ফেসবুকে ভিডিওর মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালমন্দ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।স্থানীয়রা আরও জানান, তিনি নবীনগরের বিভিন্ন দপ্তরে গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে আসছেন। তার এহেন কার্যকলাপে অতিষ্ঠ ও দিশেহারা হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমের দায়েরকৃত মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করায় এলাকাবাসী ও ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।